আগুন লেগে ভস্মীভূত দোকান - The News Lion

আগুন লেগে ভস্মীভূত দোকান

 


দি নিউজ লায়নঃ      গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার। ঘটনাটি ঘটেছে রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর বাজার। রাত আনুমানিক আড়াইটার দিকে এই ভয়াবহ আগুন লাগে। সেই সময় জনশূন্য ছিল বাজার। এক ব্যক্তির তৎপরতায় ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।


আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা পড়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। ততক্ষনে পুরো ভস্মীভূত হয়ে যায় দোকান ও দোকানের মাল পত্র। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। কি কারণে আগুন তা খতিয়ে দেখছে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.